চুয়াডাঙ্গায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আসাদুল বিশ্বাসের গণসংযোগ
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আসাদুল হক বিশ্বাস। পরে তিনি বেগমপুর ইউনিয়নের যদুপুর বাজারে নির্বাচনী কর্মীসভায় যোগদান করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন- কোন ব্যক্তিলীগ নয়, সংগঠনের জন্য রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে হলে নৌকার কোন বিকল্প নেই। শহরের মতো উন্নয়নের ছোঁয়া আপামর গ্রামবাংলার দারপ্রান্তে পৌছে দিতে চায়। আগামী ২৪ তারিখ ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন নৌকার নির্বাচনী চিফ এজেন্ট অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। তিনি বলেন- সদর উপজেলাবাসীর উন্নয়নকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিতে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট চাই।
কর্মী সমাবেশের সভাপত্বিত করেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল বারী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মুক্তি, বেগমপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজল, সাবেক মেম্বার আসাদুজ্জামান ঢালী, নবগঠীত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আ.লীগ নেতা মিজানুর রহমান, শাহিন আলম, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মাফিউল্লাহ, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা মখলেছুর রহমান, শাহিন আহম্মেদ, রেজাউল হক, আক্তার হোসেন, সেলিম রেজা, টিক্কা রহমান, সিরাজুল ইসলামসহ স্থানীয় জনগন।
কমেন্ট বক্স