আলমডাঙ্গায় নৌকার প্রার্থী জিল্লুকে ইউপি চেয়ারম্যানদের সমর্থন
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের পক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সমর্থন দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমর্থন প্রদান সভায় সর্বসম্মত্রিক্রমে ২৪ মার্চ আসন্ন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমানকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কাউসার আহম্মেদ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ শামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, গাংনি ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের আবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, বাড়াদি ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জামজামি ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু চৌধুরী, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ লিহাজ উদ্দিন, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ মুন্নু।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুমের উপস্থপনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন শাহ, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লাভলু, আব্দুল ওয়াদুদ, খাদিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মজিবুল হক মুন্সি, হুমায়ন কবির, জাহিদুল ইসলাম, রাজা মেম্বার, মিলন বিশ^াস, মিটন, ইউপি সদস্য সাজেদুল ইসলাম, আমিরুল ইসলাম মেম্বার, জাফর আলী মেম্বার, মানোয়ার হোসেন মনা মেম্বার, ইসমাইল হোসেন, রিপন বিশ^াস, গিয়াস উদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুল রহমান বাদল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারিদ আহম্মেদ প্রমুখ।
কমেন্ট বক্স