
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবীশগণ চাকুরি জাতীয় বেতন স্কেলভুক্ত করণের লক্ষ্যে কলমবিরতী ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। আলমডাঙ্গা উপজেলা এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সভাপতি অনন্ত কুমার ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা সকলে সরকারি অফিসে কর্মরত থেকে আমাদের কোন মাসিক বেতন, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ভাতা না থাকায় মানবেতর জীবনযাপন করছি। তাই ১৯৭৩ সালের বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছিল সে ঘোষণার বাস্তবায়ন চাই। আমাদের ১৪ মাসের পারিশ্রমিক বিল বকেয়া আছে। তা অতিসত্বর পরিশোধ করার জন্য মাননীয় প্রধান মন্ত্রির নিকট আকুল আবেদন আমাদের চাকুরি জাতীয়করণ করুন, বেতন স্কেলভুক্ত করুন। আমাদের ১ দফা ১ দাবি, চাকুরি স্কেলভুক্ত করুন। যতদিন পর্যন্ত স্কেলভুক্ত করা না হবে ততদিন আন্দোলন চলবে। সারা দেশে আন্দোলন চলছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আফজাল হোসেন টুটুল, সধারন সম্পাদক সোলায়মান হক, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, শাহীন আলী, মানোয়ার হোসেন, মোজাম্মেল হক, রওনক, অলোকা, শাহিনুর, মনিক, হাসান, শহিদুল, রেবেকা, হাকিম উদ্দিন, সাইদুল, রহমান, জামাল, মফিজ, তানিয়া, মিজানুর, উজ্জ্বল, লিপ্তা খাতুনসহ সকল কর্মরত নকল নবীশগণ।
সমীকরণ প্রতিবেদন