শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেবা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৯ ইং
সেবা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক এ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, আওয়ামী লীগ নেতা শুকুর আলী, জাহিদুল ইসলাম জাহিদ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাই আগামী ২৪ তারিখে উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।


কমেন্ট বক্স
notebook

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়