আমি কাজ প্রিয় মানুষ, আমাকে কাজ করার সুযোগ দিন
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস:
আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক এ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক মিয়া, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, থানা আওয়ামী লীগ সদস্য মওলা, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি মেম্বার আব্বাস আলী, আওয়ামী লীগ নেতা নুরু, আতিয়ার, আব্দার, আনান্দ, যুবলীগ নেতা আব্দুল আলিম সজল, শফীকুল ইসলাম ঝান্টু, আকরাম হোসেন বুলবুল, আশরাফুল, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনগণ।
গণসংযোগকালে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাই আগামী ২৪ তারিখে উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
কমেন্ট বক্স