সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০১৯ ইং
দর্শনায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
দর্শনা অফিস: দর্শনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা পৌরসভার সভা কক্ষে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশারফ হোসেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, হুমায়ুন কবীর, দর্শনা পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি আমির হোসেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সম্পাদক সাবির হোসেন মিকা, আবু সুফিয়ান, শফিকুল আলম, রফিকুল ইসলাম, আ. বারি, টুকু, বাবু, মুকুল মিয়াজিসহ পৌরসভার কাউন্সিলর ও প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান