সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেবা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০১৯ ইং
সেবা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল বৃহস্পতিবার সদরের কয়েকটি ইউনিয়নে তিনি এ গণসংযোগ করেন। পথসভায় তিনি বলেন, আজ আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে। নেত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি গ্রামকে আধুনিকায়ন করার লক্ষ্যে এখনো পর্যন্ত চেষ্টা অব্যাহত রয়েছে। যার প্রতিফল সাধারণ মানুষ দেখতে পারছে। তিনি আরও বলেন, কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলাতে কোন উন্নয়ন করা হয়নি। যা গরিব মানুষদের যা পাওয়ার কথা তা থেকে অসহায় গরীব মানুষ বঞ্চিত করা হয়েছে। এজন্য সাধারণ মানুষ, অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষদের সেবা করার জন্য আজ আপনাদের সামনে এসেছি, আপনাদের আশাগুলো যেনো পূরণ করতে পারি সে জন্য আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সহযোগীতা করুন। তার কারণ আমাদের দেশে উন্নয়নের ছোয়া লেগেছে, দেশ এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে। এজন্য আপনাদেরকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঘোড়া মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নকে আরো বেগবান করতে সহযোগীতা করতে হবে। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কালাম মেম্বর, মাছুম, জাহঙ্গীর আলম, বিশ্বজিৎ, মিন্টু, রাশেদ, মিলন, সৈকত, তৌকির হাসান পিয়াস, শেখ রাসেল, আতাউর রহমান বিপুল, তামিম, নাইম, আনিকেত শেখ, নোমান, কবিরসহ অন্যান্য নেতাকর্মিরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান