দেশে নারীর উন্নয়নে আশাব্যাঞ্জক পরিবর্তন ঘটছে
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০১৯
ইং
জীবননগর বাঁকায় সমৃদ্ধি কর্মসূচির নারী দিবসের আয়োজনে বক্তারা
বিশেষ প্রতিবেদক:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও ওয়েভ ফাউন্ডেশনের বস্তবায়নে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কার্যক্রমের ধারাবাহিকতায় `সোশ্যাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন` এর আওতায় বাঁকা ইউনিয়ন কিশোরী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ই মার্চ) সকাল ১১টায় আলীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাঁকা ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নুঝাত পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ইউপি সদস্য আবুল বাশার ও জামেলা খাতুন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাবু, কাজী হাসেম মাস্টার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীপুর মাধ্যমিক বিদ্যালয়, মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয় ও হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, আলীপুর প্রবীণ কমিটির সদস্য মো আক্কাস আলী, ইমাম- মো. লুৎফর রহমান বাঁকা-১০২ নং ইউনিট ম্যনেজার আতাউল হক। আরো উপস্থিত ছিলেন বাঁকা সমৃদ্ধি কর্মসূচির কিশোরী ক্লাবের সদস্য, যুব সদস্য, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকগণ, স্বাস্থ্য পরিদর্শকগণ, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়, মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয় ও হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের দুই শত এর অধিক ছাত্রীবৃন্দ ও ওয়েভ ফাউন্ডেশন বাঁকা অফিসের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি পেশাতেই এখন নারীরা পুরুষের সমান দক্ষতায় এগিয়ে যাচ্ছে। নারীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। যোগ্যতার প্রমাণ দিয়ে সব পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নের জন্য বিশ্বের কাছে এখন রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন। তারা বলেন, দেশে নারীর উন্নয়নে আশাব্যাঞ্জক পরিবর্তন ঘটছে, বর্তমানে নারীর ক্ষমতায়নে বিশ্বের সেরা দশের তালিকায় বাংলাদেশের অবস্থান। নারী শিক্ষার উন্নয়নে বদলে যাবে সমাজ। স্বাবলম্বী হয়ে আর্থিক ও বস্তুগত প্রবৃদ্ধির মাধ্যমেই নারীদের এগিয়ে যেতে হবে।
‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ এর আলোচনায় অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী চাঁদনী খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সীমা খাতুন ও তৃতীয় স্থান অধিকার করে মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরণের আয়োজন করার জন্য ওয়েভ ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক নারী দিবস পালনের ইতিহাস তুলে ধরেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কমেন্ট বক্স