সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদহে আরআরএফ’র উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৯ ইং
হাসাদহে আরআরএফ’র উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে আরআরএফ’র উদ্যোগে ফ্রি বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কর্মসুচির সমন্বকারী কার্তিক মন্ডলের সভাপতিত্বে হাসাদাহ ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। যশোর আদ্-দ্বীন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রশান্ত কুমার অত্র ইউনিয়নের ১৫০ জন গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ২৪ জনকে বিশেষভাবে বাছাই করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান, পরে এর মধ্যে ১২ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেন এবং বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন আবুল হাসেম (সমাজ উন্নয়ন কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি), জুয়েল বিশ্বাস (উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি) এবং সুমানা আক্তার (এমটিএস)। ক্যাম্পটি সার্বিক পরিচালনা করেন হাদিসা খাতুন (সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা)।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান