গাংনীতে আ.লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় গাংনীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন, গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের করণীয় বিষয়ে ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্র্থী এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাবেক মেয়র আহম্মেদ আলী, মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথূলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকনের ব্যক্তিগত সহকারী আবু সুপিয়ান, আওয়ামী লীগ নেতা স্বপন বিশ^াস, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব ও সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স