সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্রাম-বাংলার দারপ্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌছে দেবো

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৯ ইং
গ্রাম-বাংলার দারপ্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌছে দেবো
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে আ.লীগ প্রার্থী আসাদুল হক বিশ্বাস সমীকরণ প্রতিবেদন: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণ ও কর্মীসভা করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে আ.লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক বিশ্বাস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন- বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে হলে নৌকার কোন বিকল্প নেই। শহরের মতো উন্নয়নের ছোঁয়া আপামর গ্রামবাংলার দারপ্রান্তে পৌছে দিতে চায়। আগামী ২৪ তারিখ ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন নৌকার নির্বাচনী চিফ এজেন্ট অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। তিনি বলেন- সদর উপজেলাবাসীর উন্নয়নকে আরো দ্রুতগতিতে এগিয়ে নিতে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট চাই। কর্মী সমাবেশের সভাপত্বিত করেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল বারী বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হবিবুর রহমান কাজল, বেগমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কিনা মিয়া, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল খালেক মোল্লা, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শওকত মিয়া, নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুর রহমান, হযরত আলী, হারুন, আরাফাত, আজিজুল, শুকুর আলী, লেকবার, মান্নান, বাবু, লাবু, লতিফ, বাবলু মোল্লা, হাবিল, আমির সহ প্রমুখ। কর্মী সমাবেশের উপস্থাপনা করেন সেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান