সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৯ ইং
আলমডাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন আলমডাঙ্গা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবু সালেক, দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমরুল ও জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম। প্রশিক্ষণ আজ বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ৮শ’ জন নির্বাচনি ভোটগ্রহনকারী কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান