সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৯ ইং
আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর গণসংযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান দলীয় নেতাকর্মিদের নিয়ে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও আলোচনা সভা করেছেন। গতকাল বুধবার তিনি উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়া, নগর বোয়ালিয়া, হাটুভাঙ্গা, বাঁচামারি, ভাংবাড়িয়া, খোরদ, গৌরিহদ, মহেশপুর, বাঁশবাড়িয়া, গাংনী ইউনিয়নের আসমানখালি, নান্দবার, গাংনী, ও পরে খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পরে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইছার আহমেদ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আবু, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল হোসাইন দীপক বিশ্বাস, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন আলী, অর্থ সম্পাদক ওসমান গনি বিস্কুট, চিৎলা ইউপি প্যানেল চেয়ারম্যান ইনতাদুল হক। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, ইউপি সদস্য জাফর মেম্বার, সুমন মেম্বার, যুবলীগ নেতা দবির হোসেন, শিমুল, রজিবুল ইসলাম, আওয়াল, সুজন, আজাদ, নান্না, ইউপি সদস্য আব্দুল্লাহ, আব্দুল রাজ্জাক, আব্দুল হালিম, হান্নান, আবুল হোসেন, মুসলিমা, রেকা খাতুন, ছাত্রলীগ নেতা শেখ শাকিল, মাহমুদুল হক টিটু, মাসুদ রানা প্রমুখ। বিকেলে বেলগাছী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সাবেক মেম্বার তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সভাপদি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা শাহিন। ইউনিয়ন যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদুল হক চঞ্চল, শাহীনুর রহমান, সুরত মেম্বার টিপু মেম্বার, আযাদ মেম্বার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান