সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদহকে হারিয়ে শিরোপা আন্দুলবাড়ীয়ার

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৯ ইং
হাসাদহকে হারিয়ে শিরোপা আন্দুলবাড়ীয়ার
চুয়াডাঙ্গায় লাল তীর আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ক্রীড়া প্রতিবেদক: টানা ফেব্রুয়ারি-মার্চ মাসব্যাপি চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠ সরগরম ছিলো ফুটবল উন্মাদনায়। প্রান্তিক, অজপাড়াগায়ের সুনিপুণ প্রতিভাবান ছেলেগুলোর সুযোগ হয়েছে জেলার মাঠে খেলার। যে সুযোগ করে দিয়েছে লালতীর সিডস লিমিটেড আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। তা দেখতে আবার দর্শকের হুমড়ী খেয়ে পড়ার উপক্রম। সবমিলিয়ে সমাপণীটাও ছিল বেশ আনন্দঘণ। নকআইট ভিত্তিক প্রতিটি ম্যাচে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে চূড়ান্ত মুহূর্তে মুখোমুখি হয় জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশ। গতকাল মঙ্গলবার বিকেলে সমাপণী ম্যাচের খেলা শুরু হয়। আসতে থাকে অতিথি আর দর্শকেরা। উত্তেজনা চরমে প্রথমার্ধে একটি গোল পেয়ে জয়ের আভাস দেখে টিম হাসাদহ। পরক্ষণে সে হাসি মলিন করে দেয় আন্দুলবাড়িয়ার সমতার গোলে। রেফারি নির্ধারিত ৪০/৪০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা গড়ায় অতিরিক্ত ২ মিনিটে। তাতেও সুবিধা করতে পারেনি দু’দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণে ট্রাইবেকারে যেতে হয় তাদের। প্রথম শটে আন্দুলবাড়িয়ার গোল রক্ষকের হাতে ধরাশায়ী হয় হাসাদহ। এরপর আরও দু’বার লক্ষ্যচ্যুত হতে হয় তাদের। তবে এ দিক দিয়ে আন্দুলবাড়িয়া পর পর চার শটে চারটি গোল করে জয় নিশ্চিত করে মাঠজুড়ে বিজয় উল্লাস করে। ফলাফল আন্দুলবাড়িয়া ১(৪) এবং হাসাদহ ১(২)। পরে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, লাল তীর সীডস লিমিটেডের জেনারেল ম্যানেজার ড. ইসরাত হোসেন, জেলা পরিষদ সদস্য কামরুন্নাহার কাকলী। খেলা শেষে বিজয়ী আন্দুলবাড়িয়া দলের হাতে তুলে দেয়া হয় ২৫ হাজার টাকার চেক ভাউচার ও চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ হাসাদহ একাদশ পেয়েছে ১৫ হাজার টাকার চেক ভাউচার ও রানারআপ ট্রফি। এ ছাড়াও সকল খেলোয়াড়কে নিজ হাতে মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


কমেন্ট বক্স