জীবননগরে সচেতনা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, নারী শিশু পাচার এবং যৌন হয়রানি প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে পৌর শহরের আঁশতলা পাড়ার মহিলা উন্নয়ন সংস্থা জাগো নারী জাগোর কার্যলয়ে এ সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, পৌর কাউন্সিলর রিজিয়া খাতুন, সাংবাদিক মিংঠনু মাহমুদ প্রমুখ।
কমেন্ট বক্স