জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতা নতুন বিশ্ব গড়ী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু, শিক্ষক রেজাউল হক, শিক্ষক আব্দুল আলেক, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লিটন মিয়া।
কমেন্ট বক্স