রবিবার, ৩১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওদুদ শাহ ডিগ্রি কলেজে সততা স্টোরের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০১৯ ইং
ওদুদ শাহ ডিগ্রি কলেজে সততা স্টোরের উদ্বোধন
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গফুর, সহসভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশারাফ হোসেন, দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপাধ্যক্ষ জিন্নাত আলী, গভর্নিং বডির সদস্য হাজি সহিদুল ইসলাম প্রমূখ।


কমেন্ট বক্স