সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৯ ইং
মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে গতকাল রোববার সকাল ১০টার দিকে পৌর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। বাদ্যের তালে তালে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, পৌর সচিব তফিকুল আলম প্রমুখ।


কমেন্ট বক্স