সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৯ ইং
আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর গণসংযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান নাগদাহ ও আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল রোববার তিনি আইলহাস, বাগুন্দা, বলেশ^রপুর, হোসেনপুর, পাইকপাড়া, ঘোলদাড়ি, নাগদাহ, জাহাপুর, খেজুরতলা, জোড়গাছাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল হোসাইন দীপক, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক শাহিন রেজা, জেলা কৃষকলীগ নেতা মহাসিন আলী, গোলাম মোস্তফা লালা, জাকারিয়া আলম, কৃষকলীগ নেতা সজীব, আইলহাস ইউনিয়ন যুবলীগ নেতা আতিয়ার মিয়া, মিনহাজ উদ্দিন, আব্দুল কুদ্দুস, বিটন মেম্বার, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য বীর বাহাদুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশর মেম্বার, যুবলীগ নেতা বুদু শফি, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ মুন্নু, উপজেলা কৃষক লীগের সভাপতি খন্দকার বজলুর করিম, ছাত্রলীগ নেতা শেখ শাকিল, মাহবুবুল হক টিটু মাসুদ রানা প্রমুখ।


কমেন্ট বক্স