বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছে গেছে
- আপলোড তারিখঃ
১১-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস:
আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার কয়েকটি ইউনিয়নের গ্রামে নির্বাচনী আলোচনা সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বিকেল ৪টা থেকে চুয়াডাঙ্গার তিতুদাহ ইউনিয়নের বড়শলুয়া কলেজ মাঠে, ভান্ডারদহ স্কুল মাঠে ও বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজার, দোস্তের বাজারসহ বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী আলোচনা সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা শুকুর আলী, জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা শেখ সেলিম, মুন্না জোয়ার্দ্দার, আনন্দ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনগণ।
গণসংযোগকালে তিনি বলেন, কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পঞ্চম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
কমেন্ট বক্স