চুয়াডাঙ্গায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলির প্রচারণা
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা শুরু করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাজাদী মিলি। গতকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নুরনগর বিএডিসি খামার থেকে শুরু করে বুজরুকগড়গড়ি, সুমিরদিয়া, পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কোর্টপাড়া, ১নং পানির ট্যাংক, আলুকদিয়াসহ নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও ভোটারদের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় সাহাজাদী মিলি তার নির্বাচনী প্রতীক ‘কলস’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ভোটারদের।
কমেন্ট বক্স