আমি মেহনতি মানুষের পাশে থাকতে চাই
- আপলোড তারিখঃ
১০-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গা স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দারের গণসংযোগ
আনিছ বিশ্বাস: আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার কয়েকটি ইউনিয়নের গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন, পদ্মবিলা ইউনিয়ন ও শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজেদ হোসেন, যুবলীগ নেতা শেখ সেলিম, মুন্না জোয়ার্দ্দার, পিন্টু আলম, জালালসহ স্থানীয় জনগণ।
গণসংযোগকালে তিনি বলেন, কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
কমেন্ট বক্স