সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’বাংলার চার কবির `চতুরঙ্গ` উন্মোচিত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৯ ইং
দু’বাংলার চার কবির `চতুরঙ্গ` উন্মোচিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের চারজন কবির কবিতা সম্ভার নিয়ে এবারের মহান একুশের বইমেলায় প্রকাশিত `চতুরঙ্গ` কাব্য সংকলনের মোড়ক উন্মোচিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত ‘শাহজাহান চত্বর’ এর যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন, দৈনিক মাথাভাঙ্গা’র বার্তা সম্পাদক, ছড়াসম্রাট আহাদ আলী মোল্লা, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ'র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, চির সবুজ প্রেমের কবি গোলাম কবীর মুকুল, নাজিম উদ্দীন, আবুল কাশেম, মাহাবুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দ্রোহের কবি অমিতাভ মীর, পশ্চিম বাংলার কবি বৈশালী গাঙ্গুলী, ঢাকার কবি মারিয়াম জামিলা শাপলা ও মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারি প্রবাসী কবি মারিয়া হোসেইনের কবিতা সম্ভার নিয়ে `চতুরঙ্গ` কাব্য সংকলনটি প্রকাশিত হয়েছে। ১১৪ পৃষ্ঠার সংকলনটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের 'রুক্কুশাহ্ ক্রিয়েটিভ পাবলিশার্স'।


কমেন্ট বক্স