শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোহনা বন্ধু সমিতির মিলন মেলা

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৯ ইং
আলমডাঙ্গায় মোহনা বন্ধু সমিতির মিলন মেলা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয় (বর্তমান সরকারি স্কুল)'র ১৯৭৭/৭৮ ব্যাচের মোহনা বন্ধু সমিতির উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে মোহনা বন্ধু সমিতির সভাপতি মহমুদুল কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (ছোট ভাই)। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সহিদুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, মখলেছুর রহমান, প্রকৌশলী আব্দুর রশিদ। মোহনা বন্ধু সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা শাবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক গৌতম কুমার পাল, প্রধান শিক্ষক শফিউদ্দিন, বোরহান উদ্দিন, আবুল কালাম আজাদ, সরোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, মইনুদ্দিন, হাফিজুল ইসলাম, দিপক বিশ্বাস, জালাল উদ্দিন, ফজলুর রহমান, শফিউদ্দিন, আসাদুজ্জামান, মানোয়ার হোসেন, সালাউদ্দিন, আব্দুল খালেক, নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ৪ জন শিক্ষককে মোহনা বন্ধু সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও বন্ধু সমিতির সদস্যদের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। সব শেষে লাকি কুপন ড্র ও বিজয়ীদেরকে পুরস্কৃত করে অনুষ্ঠান শেষ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা