সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৯ ইং
অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
উৎসবমূখর পরিবেশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ চুয়াডাঙ্গা সরকারী কলেজ মাঠে গতকাল শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের চুয়াডাঙ্গা অঞ্চলের এজিএম ও অঞ্চল প্রধান মোঃ গোলাম মোস্তফা। এছাড়া ব্যাংকের চুয়াডাঙ্গা অঞ্চলের সকল নির্বাহী কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমূখর দিন শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হারদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসাইন।


কমেন্ট বক্স