জীবননগরে সাজাপ্রাপ্ত আসামী আটক
- আপলোড তারিখঃ
০৭-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ছটাংগা গ্রামে অভিযান চালিয়ে মাধবখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ২০০৭ সালে জালিয়াতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী লাল মিয়াকে (৬০) আটক করে পুলিশ।
কমেন্ট বক্স