সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশসেরা পাটবীজ উৎপাদনকারীর পুরষ্কার নিলেন কনিকা সীডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৯ ইং
দেশসেরা পাটবীজ উৎপাদনকারীর পুরষ্কার নিলেন কনিকা সীডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন
প্রতিবেদক, দামুড়হুদা: দেশসেরা পাটবীজ উৎপাদনকারী হিসেবে জাতীয় পুরষ্কার লাভ করেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতিসন্তান দামুড়হুদার লোকনাথপুরস্থ কনিকা সীড় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম লিটন। তিনি গতকাল বুধবার দুপুরে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা পাটবীজ উৎপাদনকারীর পুরষ্কার গ্রহন করেন। পুরষ্কার লাভের পর তিনি মুঠোফোনে তিনি জানান, এ অর্জন শুধুমাত্র আমার বা আমার প্রতিষ্ঠানের নয়, এ অর্জন এলাকার পাটচাষী ভাইদের। আর যারা সাথে থেকে প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের। যা চুয়াডাঙ্গাবাসীর জন্য মাইলফলক হয়ে থাকবে। এদিকে, দেশসেরা পাটবীজ উৎপাদনকারী হিসেবে জাতীয় পুরষ্কার লাভ করায় কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেডসহ প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সকল চুক্তিবদ্ধ কৃষকগণ ও পাটবীজ ব্যবহারকারী পাটচাষী ভাইদের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর উত্তর উত্তর সাফল্য কামনা করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠান ও এলাকার পাটচাষীদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার লোকনাথপুরস্থ কনিকা সীড কোম্পানীর প্রধান কার্যালয়ে কনিকা সীড় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম লিটনকে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল ৬ মার্চ বুধবার ছিল জাতীয় পাট দিবস। ‘সোনালি আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশে পাটের গুরুত্ব, পাটজাত পণ্যের ব্যবহার এবং পাটচাষে আগ্রহ সৃষ্টির লক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যে̈াগে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন পাটবীজ উৎপাদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন