সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৯ ইং
উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক
চুয়াডাঙ্গায় গবাদী পশুর খামার স্থাপন এবং নিরাপদ দুধ, ডিম ও মাংস সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় গবাদী পশুর খামার স্থাপন এবং নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কবিখালি গ্রামে অনুষ্ঠিত বৈঠকে দুই শতাধিক নারী-পুরুষ খামারি অংশগ্রহণ করেন। সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আহম শামীমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আহম শামীমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভ্যেটেনারি সার্জন ডা. পলাশ চন্দ্র রায়, এফএফএ মাসুদ রানা, মোজাম্মেল হক, রফিউদ্দিন, আব্দুল মজিদ, গোলজার হোসেন, রবিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেনসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপস্থিত খামারিদের মাঝে গরুর ক্ষুরা রোগের টিকা কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।


কমেন্ট বক্স