সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাঁদাবাজি বন্ধে সরোজগঞ্জ নয় মাইলে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৯ ইং
চাঁদাবাজি বন্ধে সরোজগঞ্জ নয় মাইলে মানববন্ধন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ইটভাটায় চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল নামকস্থানে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার কয়েকশ মানুষ চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। চুয়াডাঙ্গা সদরের নয় মাইল নামক স্থানে জনতা ব্রিক্সে সন্ত্রাসীদের চাঁদা দাবির কারণে কার্যক্রম অনেকটা বন্ধ হওয়ার পথে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় জনতা ব্রিক্সের মালিক আখির উদ্দীন মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়, ২৪ ফেব্রুয়ারি রাতে ১০-১২ জনের একদল মুখোশধারী আগ্নেয়াস্ত্র নিয়ে জনতা ব্রিক্সে ঢুকে চাঁদাদাবী করে। চাঁদা না দিলে ইটভাটা বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। এছাড়াও মুখোশধারীরা ইটভাটার জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। আসামীদের দ্রুত গ্রেফতার ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গড়ে তোলে। মানববন্ধনে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সামুসল আলম, যুবলীগ নেতা আজিজুল, জাহিদুল, জনতা ইটভাটার মালিক আখির উদ্দীনসহ এলাবাসী উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স