সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০১৯ ইং
জীবননগরে জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা
জীবননগর অফিস: জীবননগরে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, সাংবাদিক মিঠুন মাহমুদ, চাষী রমজান, সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. কাদের প্রমুখ।


কমেন্ট বক্স