জীবননগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ২য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা উলামা পরিষদের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালযের মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা উলামা পরিষদের সভাপতি আলহাজ হযরত মাও.মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ মাও.ইসমাইল হোসেন বুখারী। বিশেষ অতিথি ছিলেন হযরত মাও.আব্দুল জলিল ফরিদীসহ উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাও.ইকবাল হুসাইন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাও.সাইফুল্লাহ ও মুফতী শাহজামাল।
কমেন্ট বক্স