সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরিষাডাঙ্গায় বিশুশাহ বাউল মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০১৯ ইং
সরিষাডাঙ্গায় বিশুশাহ বাউল মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বিশু শাহের ৮৬তম স্মরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশু শাহ মাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাজু। অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লোটাস ও সালাউদ্দিন, শাহিন, জাহাঙ্গীর আলম, আক্তার দেওয়ান, জামিরুল্লাহ মনু, জাফরউল্লাহ, লিটন সিহাব। সাধুদের মধ্যে উপস্থিত ছিলেন, মহির শাহ, সুরোত, হবি শাহ, নবীন শাহ, আলাউদ্দিন শাহ, আলা শাহ, আছান আলী ফকির, গঞ্জের শাহ, জলিল শাহ প্রমুখ। সংগীত পরিবেশন করেন স্বপন বৈরাগী, লতিফ শাহসহ এপার বাংলা ও ওপার বাংলার প্রখ্যাত শিল্পীবৃন্দ। মেলা কমিটির সার্বিক তত্বাবধানে আছেন আব্দুস সালাম জোয়ার্দ্দার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার।


কমেন্ট বক্স