আলমডাঙ্গায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রুপান্তর ও আত্মবিশ্বাসের উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃড় করতে সকল রাজনৈতিক দলকে সংযমী হতে হবে। প্রত্যেক দলেকে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও ৩০ লাখ শহীদের মর্যাদা রক্ষা করতে দেশকে আত্বনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে দুর্নীতি মুক্ত সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের কো-অর্ডিনেটর অভিমন্যু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিয়ত উল্লাহ, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান। আত্মবিশ্বাসের আঞ্চলিক ম্যানেজার ইউনুস আলীর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, মৎস্য অফিস সহকারী মাসুম বিল্লাহ, হিন্দু-বৌদ্ধ-খীস্ট্রান পৌর কমিটির সভাপতি পলাশ আচার্য, সমাজ কল্যাণ অফিসের সুপারভাইজার নাজমুল হাসান, শিক্ষক আমিরুল ইসলাম, পৌর সংরক্ষিত কাউন্সিলর কল্পনা খাতুন, নুর জাহান খাতুন প্রমুখ।
কমেন্ট বক্স