সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠক গোরা আর নেই

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০১৯ ইং
মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠক গোরা আর নেই
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক জাহিদ হাসান গোরা (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি........রাজিউন)। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। জাহিদ হাসান গোরা মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও মেহেরপুর জেলা উদীচী ও গোধূলি শিল্প গোষ্ঠীর একজন সংগঠক ছিলেন। একজন গীতিকার হিসেবেও তিনি অনেক গান রচনা করেছেন এবং একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু শিল্প সংস্কৃতিই ছিল তাঁর সাধনা। গতকাল বাদ জোহর শেখপাড়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে তাঁর জানাযা শেষে শেখপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, শামীম জাহাঙ্গীর সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা শিল্পকলা একাডেমি ও মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অরণি থিয়েটার ও অরণি চিলডেনন্স থিয়েটারের সভাপতি নিশান সাবের ও সাধারণ সম্পাদক আতিক স্বপন, সাংস্কৃতিক কর্মী শাফিনাজ আরা ইরানী, সেলিনা চৌধুরী, মাহবুবুল হক মন্টু, শাশ্বত নিপ্পন, সুলতানা রাজিয়া টনি, অঞ্চল ভট্টাচার্য্য, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বি এম জাহিদ হাসান রাজিব, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক নুর আলম, জেলা শিল্পকলা একাডেমির সাবেক নির্বাহী সদস্য তৌফিকুর রহমান রানা, কাজী কামরুজ্জামান বাবু, আরিফুর রহমান খান চমক, আবু তালেবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স