মেহেরপুরে জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, জেল সুপার কামরুল হুদা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, উপদেষ্টা আশকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের ছবিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স