চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন
- আপলোড তারিখঃ
০৩-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহ জোহান ড্রীমভ্যালী গার্ডেনে এ বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারের সভাপতি-সম্পাদকসহ সিনিয়র আইনজীবী ও ফ্যামিলির সদস্যরা উপস্থিত ছিলেন। আনন্দমূখর পরিবেশে বনভোজন শেষে সন্ধ্যায় চুয়াডাঙ্গা ফিরে আসে। জেলা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে’ তে বনভোজন ছাড়াও, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আবুল বাশার, বারের সহসভাপতি এসএম আসাদুজ্জামান গণি সালাম, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, এমএম শাহজাহান মুকুল ও নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহা: শামসুজ্জোহা (পিপি), সিনিয়র আইনজীবী মনিরুজ্জামান, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, মাহতাব উদ্দিন, শহিদুল হক, আশরাফুল ইসলাম খোকন, আব্দুল খালেক, হানিফ উদ্দিন, মইনুদ্দিন মইনুল, আকসিজুল ইসলাম রতন, ফজলে রাব্বি সাগর, মানি খন্দকারসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা স্ব-স্ত্রীক ও তাঁদের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন। এছাড়া, জেলা আইনজীবী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আহসান আলী ও মুনিবুল হাসান পলাশসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স