চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
০২-০৩-২০১৯
ইং
আ.লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার
আনিছ বিশ্বাস:
চুয়াডাঙ্গায় বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি বিভিন্নস্থানে পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল ইসলাম, নাইম আহমেদ বাপ্পী, সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।
টোটন জোয়ার্দ্দার বলেন, বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
কমেন্ট বক্স