সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাধীনতা দিবস পালনে দর্শনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০১৯ ইং
স্বাধীনতা দিবস পালনে দর্শনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দর্শনা অফিস: আগামী ২৫ মার্চ কালোরাত্রী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদয্াপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনির্বাণ থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা অনির্বাণ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা অনির্বাণের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভা থেকে আগামী ২৫ থেকে ২৭ মার্চ তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ২৫ মার্চ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনসহ র‌্যালি, স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবসে দেশের গান কবিতা আবৃত্তি, ক্লোজ নাটক, র‌্যালিসহ নানা কর্মসূচির পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপস্থিত ছিলেন থিয়েটারের সহসম্পাদক মাহবুবুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক অনন্ত শান্তারা মঙ্গল, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, অনুষ্ঠান সম্পাদক ইসরাইল হোসেন খান টিটো ও প্রভাষক মিল্টন কুমার সাহা, সাজ্জাদ হোসেন, জগনাথ, টিটোন, রিদয় ও সুমন।


কমেন্ট বক্স