গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের ২ ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিনা লাইসেন্সে গ্যাস বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস গাংনী বাজারে এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে গাংনীর ব্যবসায়ী শফিউল বাশার ও আব্দুস সালামের নিকট থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করে।
কমেন্ট বক্স