প্রশাসনের সহযোগিতা চায় রাজিয়া-প্রতিবন্ধী রহিমা
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গার এনায়েতপুর বৃষ্টির পানিতে অবরুদ্ধ অসহায় পরিবার
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
অর্থ ও প্রভাবশালী হওয়ায় আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামের অসহায় পরিবারকে বৃষ্টির পানি বাড়ির মধ্যে আটকিয়ে রেখে চলাচলের জন্য অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যদের নিকট স্বরণান্ন হলেও কোন সমাধান না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আবুল মন্ডলের মেয়ে স্বামী হারা রাজিয়া খাতুন, প্রতিবন্ধী রহিমা খাতুন ও দিনমজুর ২ ভাই মেজো ভাই রাকিবুল ও ছোট ভাই রাকিবুলসহ পরিবারকে বৃষ্টির পানি বাড়ির মধ্যে আটকিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রাজিয়া জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্বে প্রতিবেশী মৃত ওসমান গণির ছেলে মাসুদের সাথে জমি সংক্রান্ত গোলোযোগ চলছিলো। গত ২ বছর পূর্বে মাসুদ তার ভাই প্রবাসী মন্টু জোরপূর্বক তাদের জমি দখল করার চেষ্টা চালাচ্ছিলো। এরই সুযোগে রাজিয়ার চাচাতো ভাই আজমাইল অসহায় পরিবারকে উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা চালালে, রাজিয়া বাড়াদী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বাড়াদী ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে রাজিয়ার সাথে মাসুদের জমি সংক্রান্ত ঝামেলা মিমাংসা করে দেয়।
এরই পর থেকে মাসুদ ও আজমাইল অর্থ ও ক্ষমতার দম্ভক্তি দেখিয়ে জোরপূর্বক রাজিয়ার পরিবারে উপর নির্মম অত্যাচার করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যদের নিকট অভিযোগ করলেও কোন সহযোগিতা না পাওয়ায় হতাশা হয়ে পড়েছে পরিবারটি। গত কয়েক দিনের সারাদেশের ন্যায় বৈরি আবহাওয়ায় আলমডাঙ্গায় চলমান বৃষ্টিপাতের জন্য রাজিয়ার বসত বাড়িতে বেধেছে হাটুপানি। এমন কি ঘরের উচ্চতা কম হওয়ায় অনেক ঘরের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টির পানি। রাজিয়ার ঘরের পেছনে মাসুদের পরিত্যক্ত পুকুরে পানি প্রবেশ করলেও ইতোমধ্যে তারা টিনের বেড়া ও মাটির প্রাচীর তৈরি করায় বসত বাড়িতে নৌকা চালানোর অবস্থা হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা মাসুদকে মাটির প্রাচীর ভেঙ্গে পানি বের করার কথা জানালেও সে মানতে নারাজ বোধ করে। তবে, আজমাইল ও মাসুদের বাড়ির ছাদের পানি অনায়সে রাজিয়ার বাড়ির উঠানে প্রবেশ করছে। রাজিয়া ও তার ভায়েরা কিছু বলতে গেলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় আজমাইল এবং মাসুদ তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে।
এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি দীর্ঘ ২ বছর যাবৎ চলে আসছে। গত বুধবার রাতে রাজিয়ার বাড়ির উঠানে প্রায় হাটু পানি অবস্থান করছিলো। এলাকাবাসী সকলে পানি বের করার চেষ্টা করা হলেও বাধার সম্মূখিন হওয়ায় পানি বের করতে পারিনি। এই ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। অসহায় পরিবারকে বৃষ্টির পানিতে অবরুদ্ধ করে রাখাটা খারাপ দেখায়। তবে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে।
বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ জানান, রাজিয়ার পরিবারের সঙ্গে মাসুদ ও আজমাইলের পূর্ব জমি নিয়ে বিরোধ চলছিলো। ইতোমধ্যে তা সমাধান করা হয়েছে। রাজিয়া ও প্রতিবন্ধী মহিলা রহিমা খাতুনের পরিবারকে বৃষ্টির পানিতে অবরুদ্ধ করার ব্যাপারে পরিষদে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রশাসনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, বৃষ্টির পানি বহমান, যেদিকে নিচু পাবে সেদিকেই অবস্থান নিবে। কেউ যদি অসহায় এর সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স