চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো- বড়বাজার শহীদ হাসান চত্বরের পৌরমঞ্চে সকাল ৮টায় বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় পরীক্ষা, ডায়াবেটিক সমিতি কার্যালয়ে সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। আলোচনা সভায় সমিতির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. মহ: শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জামান স্যোশাল ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক আজিজুল হক কবির ও মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সমিতির কার্যনির্বাহী সদস্য এ্যাড. রফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রতœাসহ ডায়াবেটিক সমিতি ও রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, এশিয়ার দেশগুলোতে সন্ধ্যায় রাতের খাবার খেয়ে থাকে। আবার খুব সকালে তাঁরা ঘুম থেকে জেগে উঠে। সকালে নামাজ শেষে হাটাহাটি করা দরকার। প্রত্যেককে কায়িক পরিশ্রম করতে হবে। অফিসে হেঁটে গেলে মান-সম্মান যাবে না। এইভাবে সবাইকে সচেতন হতে হবে। রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না। যে খাবার খাবেন, তা যেন স্বাস্থ্য সম্মত হয়। বাঁসি খাবার খাবার খাবেন না। খাবার জায়গাটা পরিস্কার হতে হবে। থালা-গ্লাস পরিস্কার করে খাবেন। দেখবেন আপনি নিরোগ থাকবেন। মাদক থেকে দূরে থাকবেন। ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা মেনে চললে ডায়াবেটিক রোগ প্রতিরোধ করা সম্ভব।
কমেন্ট বক্স