জীবননগরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়। সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম রাজা, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, হাজী ফজলুর রহমান, বদরউদ্দিন বিদা, আফিল মাহমুদ, মোজাম্মেল হক, যুবলীগ নেতা শাহ শরিফুল ইসলাম ছোটবাবুসহ জীবননগর পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। মাওলানা আব্দুল খালেক ও মাওলানা ওলিয়ার রহমান অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।
কমেন্ট বক্স