সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মাংস বাজারের বেহাল অবস্থা!

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৯ ইং
জীবননগর মাংস বাজারের বেহাল অবস্থা!
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের মাংস বাজারে হালকা বৃষ্ঠিতেই জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের অবহেলা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাংস বাজারে পানি আবদ্ধ থাকায় এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সাধারণ ক্রেতারা। এদিকে, মাংস বাজারের ব্যবসায়ীদের দাবি, প্রতিবছরে বৃষ্ঠি হতে না হতেই বাজারের মধ্যে পানি বেধে থাকে, যার ফলে ক্রেতারা মাংস কিনতে বাজারের ভিতরে আসতে চাই না। ফলে মাংস বাজারের ব্যবসায়ীদের বৃষ্ঠির সময় ব্যাপক ক্ষতি গুনতে হচ্ছে। তথ্যনুসন্ধানে জানা গেছে, জীবননগর পৌর শহরের একমাত্র মাংস বাজার এটি, পাশাপাশি মাছের বাজার রয়েছে। এই বাজারে প্রায় শতাধিক ব্যবসায়ী এখানে ব্যবসা করে এবং এখান থেকে তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়। কিন্তু বাজারের মধ্যে একটি ড্রেনেজ না থাকায় মাছ বাজারের পানি এবং বৃষ্ঠির পানি আবদ্ধ হয়ে বাজারের মধ্যে একটি হ-য-ব-র-ল অবস্থা সৃষ্ঠি হয়েছে। তা ছাড়া মাংস বাজারের মধ্যে হরিজন সম্প্রদায়ের সদস্যরা বসবাস করে। এই পানি আবদ্ধ থাকার ফলে তাদের শিশু সন্তানদের নিয়ে ওখানে মানবতার জীবন-যাপন করছে। অচিরেই যদি বাজারের মধ্যে পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না করা হয়, তা হলে জনদুর্ভোগ বেড়েই চলবে। এদিকে, সুধী ও সচেতন মহল জীবননগর মাংস বাজারের মধ্যে একটি ড্রেনেজ ব্যবস্থার পাশাপশি হরিজন সম্প্রদয়ের সদস্যদের বাজারের মধ্যে থেকে অন্য কোন স্থানে স্থানান্তর করা যায় কি না সে বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।


কমেন্ট বক্স