আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মদিন পালনে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
০১-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক মাসুদ রানা লিটন, কলা কেন্দ্রের সম্পাদক রেবা রানী সাহা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলু, নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, আল-ইকরা ক্যাডেট একাডেমীর পরিচালক অধ্যক্ষ এনামুল হক প্রমুখ।
কমেন্ট বক্স