সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা ঘোষণার ৩য় বর্ষপূর্তি উদযাপন

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৯ ইং
বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা ঘোষণার ৩য় বর্ষপূর্তি উদযাপন
প্রতিবেদক, বারাদী: `কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়, যেখানেই বাল্যবিবাহ, সেখানেই প্রতিরোধ` এই শ্লোগানে বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর ঘোষনার ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বারাদীতে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে অংশগ্রহণ করে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারী সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পলাশি পাড়ার নির্বাহী পরিচালক রকিবুল হাসান, প্যানেল চেয়ারম্যান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন সচিব এরশাদ, ৫নং ওয়ার্ড সদস্য মুরশিদ কুলি (মেগা), মোমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সিদ্দিক, কিবরিয়া, সোহেল রানা, আব্দস সামাদ, সাথি, নাছিমা প্রমুখ।


কমেন্ট বক্স