সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৯ ইং
আলমডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কুমারী ইউপি চেযারম্যান আবু সাঈদ পিন্টু, খাদিমপুর ইউপি আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আখি, ভিডিবি কর্মকর্তা রওশন আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, খাদ্য নিয়ন্ত্রক মোফাখারুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নুরুজ্জামান, মহিলা ডিগ্রী কলেজের আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা খালিদ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স