সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২১ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৯ ইং
শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২১ জনের মনোনয়নপত্র দাখিল
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ ইং সালের অভিভাবক সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিভাবক সদস্য পদে ২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিলের কার্যক্রম শুরু হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের নিকট থেকে অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২১ জন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাহা উদ্দীন, ৭নং ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী, আওয়ামী লীগ নেতা জুলহাস হোসেন জুলু প্রমুখ।


কমেন্ট বক্স