শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুদের স্কুলব্যাগের ওজন বেঁধে দিল হাইকোর্ট

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৬ ইং
শিশুদের স্কুলব্যাগের ওজন বেঁধে দিল হাইকোর্ট

`492de0ed4a1b506e4180c4709860c7b2-35ডড`

সমীকরণ ডেস্ক: প্রাথমিকে শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের বইয়ের ব্যাগ বহন নিষেধ করে এ ব্যাপারে ছয় মাসের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন না করতে দেশের সব বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলে ৩০ দিনের মধ্যে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। স্কুলে শিশুদের ব্যাগ বহন সংক্রান্ত রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম। এরপর গত বছর ১১ আগস্ট রুল জারি করে হাইকোর্ট। রায়ের পর মাসুদ হোসেন দোলন বলেন, আদালত রায়ে বলেছে, ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করলে শিশুদের শরীরে ইনজুরি হয়, যেটা সারা জীবন বহন করতে হয়। তাই শিশুর ওজনের ১০ শতাংশের বেশি নয়, এমন ওজনের ব্যাগ বহন নিষিদ্ধে ছয় মাসের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন করবেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। একই সঙ্গে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন না করতে দেশের সব বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলে ৩০ দিনের মধ্যে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী দোলন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে স্কুলশিশুদের ব্যাগ বহনে আইন রয়েছে। এতে দেখা যায়, প্রাথমিক-পূর্ব শিশুরা ব্যাগ গ্রহণ করে না। প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করা যায় না। এতে শিশুর স্বাস্থ্যে প্রভাব পড়ে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা