রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মুজিবনগরে মাদকের বিরোধী মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ও মুজিবনগরে মাদকের বিরোধী মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মুজিবনগরে `মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই` আহ্ছানিয়া মিশন মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রিকভারী মিলন মেলা-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন করে তারা। এ সময় মানববন্ধনে অংশ নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ হুমায়ার, আহ্ছানিয়া মিশন মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সেন্ট্রার ম্যানেজার আমিরুজ্জামান, প্রকল্প সমন্ময়কারী মনিরুজ্জমান, আহ্ছানিয়া মিশন মাদকাশক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের কাউন্সিলর আবু হাসান মন্ডল, প্রোগ্রাম অফিসার অফিসার উম্মে জান্নাত প্রমুখ। এদিকে, একই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় মুজিবনগরে মানববন্ধন ও আলোচনাসভা করে তারা। মুজিবনগরের মানববন্ধন ও আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন, মুজিবনগর থানার ওসি মো. আব্দুল হাসেম, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ হুমায়ার প্রমুখ। মানববন্ধনে আহ্ছানিয়া মিশন মাদকাশক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ মাদকাসক্তি থেকে রিকভারী হওয়া মানুষেরা অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স