রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিবাহ, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সচেতনামূলক সভা

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
বাল্যবিবাহ, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সচেতনামূলক সভা
আলমডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সচেতনামূলক সভা ও ঢাকা চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মজিবর রহমান, ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সমন্বয়কারী আক্তারুজ্জামান ও আলমডাঙ্গা উপজেলা সমন্বয়কারী হাফেজ অমর ফারুক। প্রধান অতিথি উপস্থিত ঈমাম ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ক শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুক্রবার খুৎবার আগে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করবেন। আপনাদের পিছনে শত শত মানুষ নামাজ আদায় করে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আপনারাও শিশুদের অভিভাবকদেরকে গণসচেতনতার লক্ষ্যে এই বার্তা তাদের কাছে পৌছে দিবেন। এ সময় প্রধান অতিথি জানান সরকার আলমডাঙ্গা উপজেলার এই মসজিদ প্রাঙ্গণে ১৫ কোটি টাকা ব্যয়ে ১টি বিশাল মসজিদ নির্মাণ করবেন। যেখানে পুরষ ও মহিলা উভয়দের জন্যই নামাজের জায়গা থাকবে। এছাড়াও লাইব্রেরী, হেফজোখানা, কনফারেন্স রুম, ট্রেনিং সেন্টারসহ গেষ্টরুম থাকবে। সভা শেষে ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স